জনপ্রিয় পোস্টসমূহ

Followers

Sunday, June 14, 2020

কবিতা




কবিতা :  মৃত্যু
                   — সুজন মন্ডল
................................................................

মৃত্যু, মৃত্যু, মৃত্যু
চারিদিকে যেন শুধুই বীভৎস মৃত্যুর মহামিছিল—
                কোথাও কি কোন জীবন নেই,
                কোথাও কি কোন স্পন্দন নেই!
এই মৃত্যুই কি এখন 
নববর্ষের এক একটি শোকবার্তা!
                এই মৃত্যুই কি এখন 
               'দেশে' প্রকাশিত কোন কবির কবিতা—

মৃত্যু, মৃত্যু, মৃত্যু
চারিদিকে যেন শুধুই নির্লজ্জ মৃত্যুর মহামিছিল...
               অথচ,
              ''এই মৃত্যু কি একুশ শতকে কাম্য ছিল?''
              না, না, না... 
 
মৃত্যু আজ যতই 
কেড়ে নিক আমাদের প্রিয়তমার প্রাণ—
                   তবুও,
                   তবুও জীবনের স্বল্পায়ুতে গড়ে তোলা :
অনন্য স্থাপত্যের ভেতরে বেঁচে থাকবে চিরকাল...
বেঁচে থাকবে চিরকাল,
                  বেঁচে থাকবে চিরকাল,
                  বেঁচে থাকবে চিরকাল...

Saturday, June 13, 2020

কবিতা

একদিন
        — সুজন মন্ডল
.................................................................

ঝড়ে উড়ে গেছে চাল, 
'কারখানায়' পড়েছে  মস্ত তালা!
               তবুও, 
              তবুও পেট মানেনিকো কোন বন্দিশালা ।
তার 'পর পরিযায়ী হিটলার এসেছে দ্যাখো,
বিদ্যাসাগরের দেশে এলইডি স্ক্রিনে!
          মানবতাকে আজ :
          পিষে মেরে, ভোটের অঙ্ক তুলে আনে—
 
আমরা তো শুধু একেকটি সংখ্যা 
রাষ্ট্রের অভিধানে—
             মরলে পরেও 
             কোন ক্ষতি নেই, নতুন সংখ্যা জন্ম নেবে!

নির্বাচনী ইশতেহার ঘেঁটে ঘেঁটে বুঝেছি, 
কারা আজ শুধু ঠকায়—
             এই 'মারী মড়কের' দেশে আমরা যে :
             এখনও ভীষণ অসহায়!
তাই ধর্মের আবেগে, 
রক্ত ঝরিয়ে, দেশজ বেনিয়া, হাসতে হাসতেই!
      জাকিয়ে বসছে দেখো বারেবারে ক্ষমতার কুর্সিতে—
      বারেবারে ক্ষমতার কুর্সিতে...

কিন্তু, মনে রেখো,
এই অসহায় জাতিরাই একদিন!
           একবিংশের এ মহা-দুর্ভিক্ষ ছিঁড়ে—
           আনবে, আনবে বেঁচে থাকার সু-দি-ন...



Tuesday, June 9, 2020

কবিতা

হ্যাঁ আমরা কমরেড
                     — সুজন মন্ডল 
....................................................................

হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা মুষ্ঠিবদ্ধ হাতে লাল সেলাম কমরেডস বলেছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা মারণ ব্যাধি ক্ষুধা ধ্বংসের মহামিছিলে হেঁটেছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা নির্মম শোষণের বিরুদ্ধে বিপ্লবের কবিতা লিখেছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা ঘুমন্ত আগ্নেয়গিরি জাগাতে, বিদ্রোহের গান গেয়েছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা পুঁজির লোভ আর ফ্যাসিবাদ ধ্বংসের শ্লোগান তুলেছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা মানুষের মতন স্বাধীনভাবে বেঁচে থাকার দাবি করেছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা ধর্মান্ধ, মৌলবাদী মানসিকতাকে উপড়াতে চেয়েছি! 
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা বেকারত্বের অবসান ঘটিয়ে শান্তিতে বাঁচতে চেয়েছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা ঘরে বাইরে মা-বোনদের নিরাপত্তার দাবী তুলেছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা নাথুরামকে ধিক্কার আর ক্ষুদিরামকে ভালোবেসেছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা হিটলারকে শত্রু আর স্ট্যালিনকে মসীহা বানিয়েছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা খুনী,জালিম রাষ্ট্রকে লাথি মেরে ভাঙতে চেয়েছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা ছাত্র-যুবা, শিল্পী-কবি, চাষি-মজুরের ব্যারিকেড গড়েছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা নতুন করে এই পৃথিবীকে আবার সাজাতে চেয়েছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা মার্ক্স,এঙ্গেলস, লেনিন,স্ট্যালিন,
মাওসেতুং,কমঃ শিবদাস ঘোষকে ভালোবেসেছি!
হ্যাঁ আমরা কমরেড, 
হ্যাঁ আমরা আজ মুক্তকণ্ঠে লাল সেলাম কমরেডস বলেছি!
হ্যাঁ আমরা কমরেড,
হ্যাঁ আমরাই মৃত্যুর শেষ নিঃশ্বাসেও জানিয়ে যাবো :
লাল সেলাম কমরেডস,
লাল সেলাম কমরেডস,
লাল সেলাম কমরেডস...


Sunday, June 7, 2020

কবিতা




আসবে আবার ফিরে
                — সুজন মন্ডল 
................................................................

আজ আমাদের প্রিয়তম রাষ্ট্র হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে
'কোনও সভ্যতার নয়, বর্বরতার মহান সেবক আমি—'
'শাহিনবাগী' মায়ের ভ্রুণ অন্ধ কুঠুরিতে বন্দি রেখে!
বুটের তলায় পিষে, উল্লাসে জানাবে আমরাই ভূস্বামী ।

ধরছে, বাঁধছে, পুরছে স্বাধীন ভারতের সেলুলার'এ
মোস্ট ওয়ান্টেড,রক্তে মিশেছে যাদের ভলগার স্রোত ।
ভাঙছে,কাটছে,ছিঁড়ছে,পোড়াচ্ছে বিপ্লবী সব ইস্তেহার!
উপড়ে ফেলছে উচ্চারিত,যত বিরুদ্ধ আগুনের শ্লোক ।

আজ যতই আমাদের সংহতি উড়াও পিস্তলবোমায়!
জাতির রক্তেভেজা ভয়ার্ত দিল্লি, যতই টাঙাও ঘরেঘরে
তবুও, এযুগের লাখো লাখো ভগৎসিং,সুভাষ বোসরাই
মার্ক্স-লেনিনকে হৃদয়ঙ্গম করেই আসবে আবার ফিরে ।

                 --------------------------------------------------

Thursday, June 4, 2020

কবিতা




নজরুল স্মরণে 
                  — সুজন মন্ডল 
..............................................................

আজ এখানে
আমরা সকলেই সমবেত হয়েছি 
সমবেত প্রিয়তম কবি নজরুলের জন্মজয়ন্তীতে—
                    তাই, কেউ এসেছে ফুলের মালা হাতে,
                   কেউবা এসেছে গরম গরম বক্তৃতা দিতে!
আবার কেউ এসেছে হোয়াটসঅ্যাপ-ফেসবুকে :
লেটেস্ট স্ট্যাটাস আপডেট দিতে—

অথচ,
অথচ, বিশ্বমানবতার মর্মান্তিক মৃত্যু দেখে!
জেগে ওঠা সেই আগুনের প্রাণপুরুষকে—
               অন্ততঃ 
               একবারের জন্য হলেও :
               মুখে নয়, বুকে জড়িয়ে ধরতে কেউই আসিনি...

হয়তোবা 
এখনও কেউ নির্লজ্জের মতন এখানে সমবেত হয়নি!
হয়তোবা সে, এই আনুষ্ঠানিকতার মঞ্চকে লাথি মেরে—
                            কোথাও ঘরের কোনে নীরবে পড়ছে : 
                            'দুখু মিয়ার আত্মজীবনী...'





  

Wednesday, June 3, 2020

কবিতা

      

ধিক্কার
       — সুজন মন্ডল 
...............................................
 


ধিক্কার 
     —— সুজন মন্ডল
.........................................

আজ, 
ঐ হাতিটাকে মেরে, বুঝিয়ে দিলে— 
        তুমি আসলে, মানবতার মুখোশে :
        একজন হিংস্র জানোয়ার!
তাই, আমার বুকের জমানো ঘৃণায়!
ছুড়ে দিলাম তোমার চোখে মুখে—
        ধিক্কার, ধিক্কার, ধিক্কার...

Monday, June 1, 2020

কবিতা

 



 আগুন কিন্তু আগুনের জন্ম দেয়
                          —— সুজন মন্ডল 
.................................................................

দেখেছ ভারতবর্ষ!
আজ একটা মৃত্যুতে কীভাবে জ্বলছে
সাম্রাজ্যবাদের শিরোমণির বুকের ভেতরে :
ভিয়েতনামের মতন আগুনের লেলিহান শিখা—
ভারতবর্ষ দেখো, 
কীভাবে জ্বলে উঠতে হয় মানবতার মৃত্যুতে—
ভারতবর্ষ শেখো, 
কীভাবে কাঁপিয়ে দিতে হয় স্বৈরাচারী রাষ্ট্রের বুক!

দেখেছ ভারতবর্ষ!
আজ একটা মৃত্যুতে কীভাবে জেগে উঠেছে,
শয়ে শয়ে মার্কিনী সূর্য—
অথচ, 
ভারতবর্ষ, তোমার বুকে গৌরী, আখলাক, কালবার্গি,
তবরেজরা নির্বিচারে লুটিয়ে পড়লে—
তখন তুমি কান কাটা বিবেকের মতন নিশ্চুপ থাকো—
নইতো নির্মমভাবে পিটিয়ে মারো :
জাতির মৃত্যুতে জেগে ওঠা "মানুষের মশাল..."

দেখেছ ভারতবর্ষ!
সারা বিশ্বকে শাসন করার শক্তিও :
আজ কীভাবে বাঙ্কারের ভেতরে লুকিয়েছে মুখ!
একটি যৌথবদ্ধ আগুনের ফুৎকারে—
সাবধান ভারতবর্ষ,
ভুলেও আর কখনও কোন দাঙ্গার আগুন জ্বেলোনা!
আগুন কিন্তু আগুনের জন্ম দেয়...


কবিতা

    হবে এক শোষিতের পরিচয়                      — সুজন মন্ডল  ................................................................... মানুষে'...

কবিতা